বি এম শহিদুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধানঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ ও ৬ আসনে মনোনয়ন প্রত্যাশি খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর মনোনয়নপত্র দাখিল হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি।সরকারের উন্নয়নে বদলে গেছে খুলনার চিত্র। বঙ্গ কন্যার তুলনা তিনি নিজেই। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এড. সুজিত অধিকারী আওয়ামী লীগের মনোনয়ন দাখিল করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় এড. সুজিত অধিকারীর সাথে খুলনা-৪ ও ৬ আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।