বগুড়ার সোনাতলা থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২রা মার্চ (সোমবার) দিবাগত রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ, পিতা- মোঃ আঃ হান্নান; মোঃ আমিরুল (২২) ও মোঃ সামিরুল (২৪), পিতা- আঃ হামিদ; (সর্ব সাং- উত্তর করমজা, থানা- সোনাতলা);
এবং মোঃ ছানোয়ার হোসেন বাবু, পিতা- মৃত সামসুল হক, সাং- হরিখালি, থানা- সোনাতলা, জেলা- বগুড়া।
গ্রেফতারের পর তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।