বগুড়ার গাবতলী উপজেলার সোন্ধ্যাবাড়ী এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে, ডিএমসি-বগুড়া।
গ্রেফতারকৃত আসামী হলো, সোন্ধ্যাবাড়ী গ্রামের পিতা মৃত আসমতুল্লাহ ইসলামের ছেলে মোঃ নজরুল ইসলাম।
বুধবার (৪ মার্চ) ডিএনসি, বগুড়া এর 'ক' সার্কেলের একটি আভিযানিক টিম গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়ার গাবতলী উপজেলার সোন্ধ্যাবাড়ী এলাকা থেকে ১ জন আসামীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ২ মাসের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।