সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোছাঃ আক্তার বেগম (৬৫) কে, গাবতলী উপজেলা বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা থেকে গ্রেফতার।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, জিআর নং-১১৮১/১৮, (বগুড়া সদর), প্রসেস নং ২৬৮/২৫ তারিখ-০৩/০৩/২০২৬ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৭(ক) এর মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোছাঃ আক্তার বেগম (৬৫) গ্রেফতার এড়াতে বগুড়ার গাবতলী উপজেলা বাগবাড়ী দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিক্তিতে র্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ (১০ মার্চ) রাত আনুমানিক ৩ টা ১৫ মিনিটে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এর একটি চৌকষ অভিযানিক দল গাবতলী উপজেলা খান মার্কেট কাটাবাড়ীয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত পলাতক আসামী মোছাঃ আক্তার বেগম (৬৫), স্বামী মোঃ তোতা মিয়া, গ্রাম-বৃন্দাবনপাড়া (দক্ষিণপাড়া)।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।