
খুলনার রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ২০২২-২৩ অর্থ বছরের উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ হালিম খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলার ২০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।