খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৪ ই মার্চ ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক সানজিদা রিক্তা।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কুদরত আলী শেখ, রূপসা থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ আব্দুস সবুর খান, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, সহকারী অধ্যাপক মৃনাল দত্ত, খুলনা মিডল্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার প্রসেনজিত সেন, সহকারী শিক্ষক মধূসূদন রায়, মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।