প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ঈদ সামগ্রী পণ্য বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে গফুর ফাউন্ডেশন, মাদারগঞ্জ, ঠাকুরগাঁও এর আয়োজনে পৌর শহরের রোড ছিট চিলা রং এলাকায় সান কিন্ডার গার্ডেন স্কুলে ৫০০ জন অসহায় নারী, পুরুষদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এই ঈদ সামগ্রী পণ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের এর সাবেক সভাপতি মাহমুদ হাসান রাজু, অ্যাডভোকেট মহসিন, আব্দুল গফুর ফাউন্ডেশন আবুল কালাম আজাদ, জেলা যুবদলের ফজলে আজমসহ অন্যান্যরা।
স্থানীয়রা বলেন অসহায় ও গরীব মানুষগুলোর পাশে আব্দুল গফুর ফাউন্ডেশন প্রতিবছর ঈদে, প্রচন্ড শীতে, ও অসুস্থ রোগীদের ওষুধ দিয়ে তারা সবসময় সহযোগিতা করে আসছেন। তাদের মতো অন্যান্য অসহায় মানুষগুলোর পাশেও সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।