আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া শহরের ঐতিহ্যবাহী সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি)।
পরিদর্শনকালে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মাঠের প্যান্ডেল নির্মাণ, অজুখানা, প্রবেশ ও বাহির পথ এবং মুসল্লিদের নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তারা ঈদগাহ মাঠ কমিটির সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে ঈদ জামাত সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন এবং সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক মোঃ আজিজুল হক মনজু (যিনি বগুড়া শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি)।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপি নেতা মোঃ তুহিন, মোঃ শানুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঈদগাহ মাঠ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠানের আশা ব্যক্ত করেন। মাঠ কমিটির পক্ষ থেকে প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানানো হয়।