ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি এবং নির্ভীগ্নে বাড়ি ফিরতে ঠাকুরগাঁও জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার সকালে পৌর শহরের বাস স্ট্যান্ড জুলাই যোদ্ধা চত্বরে এই চেকপোস্ট ও যৌথ দহল পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট নাফি আবরার রহমান, ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, ট্রাফিক পুলিশের ওসি পরাগ রঞ্জন দেব, সার্জেন্ট মেহেদী হাসানসহ অন্যান্যরা।
সেখানে দূরপাল্লার বিভিন্ন গাড়ি তল্লাশি অভিযানে ফিটনেস না থাকায় ও সিটবেল ব্যবহার না করায়। দুটি গাড়িকে জরিমানা করা হয় ২৩ হাজার টাকা।