ঈদের দীর্ঘ ছুটিতেও মা ও শিশু স্বাস্থ্যসেবা বন্ধ হয়নি চৌগাছা উপজেলা-তে। পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ছুটির পুরো সময়জুড়ে বিশেষ সেবা কার্যক্রম চালু রাখা হয় এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতা পরিবারগুলো এ সেবা পেয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের সরকারি, আর্থিক ও সেবামূলক অনেক প্রতিষ্ঠান দীর্ঘ ছুটির মধ্যে পড়লেও মা ও শিশু স্বাস্থ্যসেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।