গতকাল ৩০ মার্চ ২০২৬ খ্রি: তারিখ, রবিবার গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে গাইবান্ধা জেলার পেট্রোল পাম্প পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
এসময় পেট্রোল পাম্পে অবৈধভাবে তেল মজুতদারদের বিরুদ্ধে অভিযান, সঠিক পরিমাপে তেল সরবরাহ তদারকি, নিরাপত্তা নিশ্চিত করণ এবং হেলমেট ও গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস ছাড়া তেল না দেওয়ার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।