আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ ৩১ শে মার্চ ( মঙ্গলবার ) বিকালে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক কুদির বটতলা এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা আজিজুর রহমান, এস এম মহব্বত হোসেন, ফরিয়াদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ শামীম মোল্লা, আমিন মাহমুদ, ইমরান শেখ, সবুজ শেখ, ইয়াছিন শেখ, তুহিন সরদার, বাবর আলী গোলদার, রাজ্জাক শেখ, ইউনুস শেখ, হাছান শেখ, রমিস গোলদার, ইউসুফ সরদার, শরিফ শেখ, সজল মজুমদার ও সুজন শেখসহ আরও অনেকে।