যশোরে র্যাব-৬ এর অভিযানে জেলার থানাধীন বাঘাচড়া আমতলা মোড় এলাকা থেকে ৩০৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
র্যাব - ৬ কোম্পানি কমান্ডার জানান গতকাল ৩১ এপ্রিল রাত: ১১০৫ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩ কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাঘাচড়া আমতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবাসহ আসামি মোঃ ফারুক হোসেন (৩৫)*, পিতা: মৃত মোকাদেস গাইন, সাং: রামভাদ্রপুর, থানা: কলারোয়া, সাতক্ষীরা থেকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ৩০৫ (তিনশত পাঁচ) পিচ ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।