মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারীকে গ্রেফতার করে র্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানির কমান্ডার প্রতিবেদক কে বলেন গতকাল ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩০ মার্চ সন্ধ্যা ৬ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন খামারপাড়া গ্রামের রোকন এর মোড় এলাকা হতে ০২ টি দেশীয় ওয়ান শুটারগান সহ ০১ জন অস্ত্রধারী আলম খাঁন (২৬), পিতা- মৃত হাসমত আলী খাঁন, সাং দাইরপোল, থানা - শ্রীপুর, মাগুরা থেকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত ওয়ান শুটার গান দুটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও আসামিসহ মাগুরা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুসহ আসামি ও আলামত হস্তান্তর করা হয়েছে।