আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু ব্যাপক গণসংযোগ, নির্বাচনী প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে তার নির্বাচনী প্রচারনা ২রা মার্চ (বৃহস্পতিবার) বিকেল থেকে রাত পর্যন্ত টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজার ও থানার মোড় বাজার এলাকায় গণসংযোগ করেন।
পরে তিনি কাজদিয়া সাহাপাড়ায় অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন।
গণসংযোগকালে আতাউর রহমান রুনু বলেন,
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের ভালোবাসা নিয়ে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। বিএনপি এমন একটি দল, যারা সবসময় মানুষের অধিকার আদায়ে লড়াই-সংগ্রাম করে। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনাদের ভালোবাসায় আমি নির্বাচিত হই, তাহলে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সার্বিক দিকনির্দেশনায় রূপসাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
রূপসার প্রতিটি এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং যুবসমাজের জন্য কর্মমুখী উদ্যোগ গ্রহণে আমি কাজ করতে চাই।
রূপসা হবে সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, শান্তি ও সম্প্রীতির একটি বাসযোগ্য উপজেলা।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মাসুদ খান, জহিরুল হক শারাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সদস্য নয়ন মোড়ল, মোঃ রয়েল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বিপ্লব, বাবুল শেখ, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ শিকারি, সদস্য সচিব নাঈম ইসলাম, যুবদল নেতা মাহমুদ খান, শাহিনুর রহমান, খান জিয়াউর রহমান, ইব্রাহিম শেখ, গোলাম রসূল, জাহিদ হাসান, কাজী অমিত, আলামিন শেখ, মোঃ মোতাহের হোসেন, সাইফুল ইসলাম, আরজান মোড়ল, রসূল হাওলাদার, ইমরান, রেজাউল, আলামিন, মোছাব্বির, ইয়াসিন, রাতুল, সুমন হাওলাদার প্রমুখ।