আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু।
শুক্রবার ( ৩ এপ্রিল ) বিকেল ৪টা ৩০ মিনিটে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুরের ভ্রাতৃমঞ্চ সংঘে এ মতবিনিময় সভার আয়োজন করেন রূপসা উপজেলা ও আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রূপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনু।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ শিকদার এবং সঞ্চালনা করেন আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু মল্লিক।
প্রধান অতিথির বক্তব্য আতাউর রহমান রুনু বলেন
প্রিয় রূপসার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় রূপসাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান। আপনারা জানেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ কত কঠিন সময় পার করেছেন। আমি প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির চেয়ারম্যান এবং খুলনার দুই নক্ষত্র আজিজুল বারী হেলাল ও রকিবুল ইসলাম বকুল-এর নির্দেশনায় দায়িত্ব পালন করেছি। আমি সবসময় দলের ও মানুষের পাশে ছিলাম, আপনারাও আমার সঙ্গে ছিলেন।
রূপসার উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আপনাদের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি, আমার দল বিএনপি আমাকে বঞ্চিত করবে না।
আমি সবসময় দলের সিদ্ধান্ত মেনে কাজ করবো। আমার জন্য দোয়া করবেন।”
উপস্থিত ছিলেন
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শেখ আলী আসগর খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা তাতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, বিএনপি নেতা আলতাফ মোল্লা, আব্দুর রহমান, আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, সবুর রাজিব, স্কেন্দার, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর লস্কর, রবিউল ইসলাম, বিএনপি নেতা শাকিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নিয়াম মল্লিক, শিহাবুল ইসলাম সিহাব, ফারুক, খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন, মাহমুদ হাসান, রনি জোমাদ্দার, ওয়াদুদ, সরকারি রূপসা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফাহিম ভূইয়া, ছাত্রনেতা মো. হৃদয় শেখ, সোয়াইব খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিটন, এনায়েত, মাসুদ, দিন ইসলাম, ডা. ইকলাছ শাহাজালাল, নয়ন, অ্যাডভোকেট মঞ্জুর ও মজিবুরসহ দলীয় নেতাকর্মীরা।