যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী এলাকা থেকে ৩৭০ (তিনশত সত্তর) বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬ ।
৪ঠা এপ্রিল ২০২৬ ইং সকাল ০৯:০০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটি এম ফজলে রাব্বি প্রিন্স বলেন ৪ এপ্রিল একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী এলাকায় সকাল ০৯:০০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ (তিনশত সত্তর) বোতল ফেনসিডিলসহ আসামি *১। মোঃ নয়ন হোসেন, পিতা: আঃ মালেক, ২। মোঃ সুমন সরদার (২০), পিতা: শাহ আলম,* উভয় সাং: পুটখালী, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর থেকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ৩৭০ (তিনশত সত্তর) বোতল ফেনসিডিল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের বেনাপোল পোর্ট থানায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জব্দকৃত আলামতসহ যশোর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স, কোম্পানি কমান্ডার, সিপিসি-৩, যশোর প্রতি বেদকেকে বলেন, র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।