রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলার এজাহারের প্রধান আসামি মঈন উদ্দিনকে র্যাব-৬ কর্তৃক নড়াইল হতে গ্রেফতার করে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানির কমান্ডার বলেন,ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৩ এপ্রিল ২৬ সকাল ০৬:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন দাদনতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১০/০৪/২৬ ইং রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার এজাহার নামীয় ১নং পলাতক অভিযুক্ত *১। মোঃ মঈন উদ্দিন (৪২),* পিতা: মোঃ মফিজুর রহমানকে গ্রেফতার করে।
এজাহার বিশ্লেষণে জানা যায়, আটক অভিযুক্ত মঈন উদ্দিন সহ মামলার অন্যান্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর নিকট ০৫ (পাঁচ) লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০/০৪/২৬ ইং তারিখ সকালে অভিযুক্তরা বাদীর শ্যামলীর বাসায় চাঁদার টাকা চাইতে গেলে বাদী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা বাদী ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। উক্ত ঘটনায় সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ জনাব মোঃ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় ধৃত অভিযুক্ত মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্তকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের নিমিত্তে ঢাকায় প্রেরণ করা হয়েছে।