গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোফাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়া অত্যন্ত জরুরি। সবাই সচেতন হোন, নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।