
নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসো উদ্যোক্তা হই' এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় মানব কল্যাণের হল রুমে এই নারী উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্যের তাদের নিজস্ব তৈরি স্টল নিয়ে বসেন।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন পরিচালক পর্ষদ সদস্য, এসএমই ফাউন্ডেশন ও সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল, সরকারি কলেজের অধ্যক্ষ মোকাররম হোসেন, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. রফিকুল ইসলাম, কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষসহ অন্যান্যরা। শিক্ষার্থী সহ অন্যান্য নারীদের নতুন উদ্যোক্তা তৈরি করতে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। সেখান ঠাকুরগাঁও সরকারি কলেজ ও মহিলা কলেজের ২০০ জন নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।