আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ রূপসার বিভিন্ন অঞ্চলে গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ৬ মে ) তিনি রূপসার শ্রীফলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গয়েশ্বরগাতী এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন মো. কবির ফকির। পরে তিনি নন্দনপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, আমি দীর্ঘদিন দলের দুঃসময়ে রাজপথে লড়াই-সংগ্রামের সাথে ছিলাম। বিএনপি সবসময় মানুষের অধিকার আদায়ে সোচ্চার থেকেছে এবং জনগণের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রূপসার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করবো। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেবো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হই, তাহলে রূপসাকে সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ রূপসা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা মাসুদুর রহমান, বাকি বিল্লাহ, মিজানুর রহমান, আ. সোবহান ব্যাপারী, আরিফ সরদার, হান্নান শেখ, রিয়াজ, জাহাঙ্গীর শেখ, সাকিব, রাজ, খায়রুল জমাদ্দার, আকতার ফকির, হাসান আলী গাজী, আয়ূব আলী, ফারুক ফকির, রফিকুল ফকির, মিজান ফকির, আরিফ ফকির, হেলাল ফকির, সোবহান শেখ, রহমান শেখ, বিষ্ণু মালোসহ অনেকে।