নিজস্ব প্রতিনিধি খুলনাঃ রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল ( পিপিএম সেবা ) পেলেন বরিশাল জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার ।
তিনি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের সরদার পরিবারের বরেণ্য সন্তান।
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘' স্মার্ট পুলিশ স্মার্ট দেশ , শান্তি প্রগতির বাংলাদেশ '’ প্রতিপাদ্যে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ‘ পুলিশ সপ্তাহ~২০২৪ ’ উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদারসহ ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম ) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক ( পিপিএম ) পরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় প্রধানমন্ত্রী জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম ) তুলে দেন।
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘ বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম ) , ৬০ জনকে ‘ রাষ্ট্রপতির পুলিশ পদক ( পিপিএম )’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন , অপরাধ নিয়ন্ত্রণ , দক্ষতা , কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘ বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম )-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক ( পিপিএম )-সেবা ’ পদকে ভূষিত করা হয়।
বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা-এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।
এছাড়াও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘ আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ ’ পাচ্ছেন ৪৮৮ জন কর্মকর্তা ও সদস্য।
২৮ ফেব্রুয়ারী ~২০২৪ খ্রিস্টাব্দ রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ , বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) , পিপিএম ।