“অটিজম কোন সীমাবদ্ধতা নয়” এইয় প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজে অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অটিজম শিশুদের অধিকার ও সম্ভাবনাকে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, অভিভাবক, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং অটিজম শিশুদের ভয় ভয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সঠিক পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহযোগিতা পেলে অটিজম শিশুরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, অটিজম নিয়ে কুসংস্কার দূর করতে হবে এবং পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিজম শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।