বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক সুলতান মাহমুদ অল্প বয়সেই সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সাংবাদিকতায় তার সাহসী ভূমিকা ও পরিশ্রম ইতোমধ্যেই স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
সম্প্রতি তিনি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দৈনিক যায়যায়কাল পত্রিকায় নন্দীগ্রাম উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন। এ খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিক সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে এলাকার নানা সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক অসঙ্গতি ও জনদুর্ভোগের খবর তুলে ধরে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছেন। তার লেখনী ও সংবাদ পরিবেশনে উঠে আসে সত্য ও বাস্তবতার প্রতিচ্ছবি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জাতীয় পত্রিকায় দায়িত্ব পাওয়ার মাধ্যমে সুলতান মাহমুদের সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে এবং নন্দীগ্রাম উপজেলার নানা সম্ভাবনা ও সমস্যার চিত্র জাতীয় পর্যায়ে আরও বেশি তুলে ধরা সম্ভব হবে।
নতুন এই দায়িত্ব পাওয়ায় সুলতান মাহমুদ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।