যশোর চৌগাছা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে দস্যুতা মামলার আসামিকে গ্রেফতার করে পুলিশ এবং লুণ্ঠিত একটি মোটরসাইকেল উদ্ধার।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) উত্তম কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৩০/০৫/২০২৬ ইং তারিখ বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চৌগাছা থানার মামলা নং-৩৭, তারিখ ৩০/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড এর এজাহারনামীয় আসামি ভাদড়া গ্রামের সেলিমকে ছোট আন্দুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে মামলার লুণ্ঠিত ০১টি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার (PULSAR) মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।