আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার চাঞ্চল্যকর অভিযোগ গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে।
গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় স্থানীয় 'নিঝুম' নামের এক নারী কনটেন্ট ক্রিয়েটরসহ তাকে হাতেনাতে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। অভিযোগ উঠেছে, ঘটনার পর একটি প্রভাবশালী মহলের মধ্যস্থতায় 'লাখ টাকার রফাদফায়' গভীর রাতে তাদের ছাড়িয়ে নেওয়া হয়।
স্থানীয়দের দাবি, একটি চক্রের মাধ্যমে জেলার একাধিক নারী কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে প্রায়শই সেখানে বসতো মাদক ও অনৈতিকতার আসর।
ঘটনার পর অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রাথমিক শাস্তি হিসেবে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আইনের রক্ষকদের এমন কাণ্ডে পুরো জেলা জুড়ে বইছে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড়! সচেতন মহলের দাবি— সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।