গাইবান্ধা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখা। মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে অংশগ্রহণকারীরা ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃবৃন্দ। তাদের মধ্যে সহি আহমেদ ছোটন (জেলা সাংগঠনিক সম্পাদক), রাশেদুল ইসলাম জুয়েল (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), কাজল রেখা পিঙ্কি (জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), বোস্তামি জিম (ছাত্রশক্তির সদস্য সচিব), ফিহাদুর রহমান দিবস (কেন্দ্রীয় সদস্য), খাদেমুল ইসলাম খুদি (জেলা আহ্বায়ক), রাহাত ইবনে শহীদ (ভারপ্রাপ্ত সদস্য সচিব) এবং জাহাঙ্গীর কবির তনু (পৌর আহ্বায়ক) উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।