
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের বিশেষ বরাদ্দে ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে চাল, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ জুন, ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন- ৪ নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রশাসনের নিযুক্ত ট্যাগ অফিসার দেবাশীষ কুন্ডু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।
বিতরণকালে বক্তারা বলেন, "মাননীয় সংসদ সদস্য মোশারফ হোসেন সবসময়ই এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছেন। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের কষ্ট লাঘব করতেই তার এই বিশেষ বরাদ্দের ব্যবস্থা।" আগামীতেও সাধারণ মানুষের যেকোনো সংকটে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ইউনিয়নের সুবিধাভোগী অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।