খানকাহশরীফ থেকে বল্লমঝাড় ইউনিয়ন সড়কের পাশে একটি পুকুর অতিরিক্ত গভীর করে খননের কারণে সড়কটি ঝুঁকির মুখে পড়েছে। পুকুরের মালিক সাজু বসতভিটা উঁচু করতে পুকুরের মাটি কাটতে গিয়ে রাস্তার একেবারে পাশ পর্যন্ত খনন করেছেন। ফলে বৃষ্টির পানির প্রবাহে সড়কের নিচের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় ভারী যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ রয়েছে, খননের সময় বাধা দেওয়া হলে পুকুরের মালিক ব্যক্তিগত জমিতে কাজ করছেন বলে দাবি করেন।
এ ঘটনায় এলাকাবাসী জনস্বার্থে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।