খুলনা জেলার তেরখাদা উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে ৬ জুলাই সোমবার সকাল ১১টার দিকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজু তাহমিনা সুলতানা নীলা। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস , উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , এস আই তুষার রায়হান , তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন। সভায় এছাড়া অন্যান্য দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।