উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা জেলার রূপসা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎসবমুখর, আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে । উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে আজ ৬ জুলাই (সোমবার) রূপসা উপজেলায় র্যালী ও আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে হয়েছে।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজজাক মীর, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ব্র্যাক বাংলাদেশ ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাঈদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু।
ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জান্নাতুল ইসলাম রুমি, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান হাসিবুর রহমান বাবুল লস্কর, সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুর রহমান , সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস , রুপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু , সমবায়ী গোপাল চন্দ্র মন্ডল , তাইজুল শেখ , ধীমান দাস , রাকিবুল ইসলাম , রিশাদুল ইসলাম , ইউসুফ শেখ ।
এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির পরিদর্শক গোপালচন্দ্র কুশারী , আবুল হাসান , গীতা রানী মহলী , অফিস সহকারি দেবাশীষ সরকার , ফিল্ড অফিসার অনিমেষ আশ , শশাঙ্ক বৈরাগী , সমবায়ী জয়নাল সমাদ্দার ইউসুফ শেখ ,অমেলা শিকদার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সমবায়ী ও সুফল রোগীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয় ।