গাইবান্ধার আলোচিত জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অভিযানে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম আনারুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে লক্ষ্মীপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই তাকে আটকের লক্ষ্যে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনো আরও কয়েকজন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং দ্রুত সকলকে আইনের আওতায় আনা হবে।