কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পারটেক্স মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্প।
আটককৃতরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের বিশ্ববাধ এলাকার আবু বক্কর সিদ্দিক এর ছেলে মোহাম্মদ আলী, মথুরাপুর ইউনিয়নের কইপাল গ্রামের আকাল মালিকের ছেলে লাল মোহাম্মদ ও প্রাগপুর ইউনিয়নের মহেশকুন্ডি গ্রামের নিহাজুল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।