বগুড়া মহানগরের স্টেডিয়াম সড়কের খান্দার বাজারের কাছে মা-বাবার দোয়া নামের একটি শৌখিন পাখি, পাখির খাদ্য ও সরঞ্জাম বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে দোকানের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক ব্যবসায়ী মো. সবুজ ইসলাম শুভ দাবি করেছেন।
ব্যবসায়ী শুভ জানান, তিনি গত শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধকরে মালগ্রাম নতুনপাড়াস্থ বাড়িতে চলে যান। গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে তিনি ফোন পেয়ে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। পরে তিনি দোকানে এসে দেখতে পান তার দোকানোর প্রায় ২শ” বজুরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২শ কবুতর, গোল্ডফিসসহ দামি ও সৌখিন সব পোষা প্রাণি আগুনে পুড়ে মারা গেছে।
সেই সাথে পাখির জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এতে তার ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তবে দোকানের পিছনে তার পাখির খাবারের গোড়াউন এ আগুন ধরেনি। পুড়ে গেলে আরও ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হতো ভুক্তভোগী জানান।