জনগণের সেবার সহজলভ্যতা নিশ্চিতকরণের লক্ষ্যে বগুড়ায় নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুনানির আয়োজন করা হয়।গণশুনানি চলাকালীন বগুড়া জেলার সর্বস্তরের নাগরিকগণ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান মহোদয়ের নিকট সরাসরি উপস্থিত হয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের অভাব-অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং নাগরিক ভোগান্তি কমাতে নিয়মিতভাবে প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।