বগুড়া বিমানবন্দরের আধুনিকায়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলামের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলে এই সভা হয়।
সভায় এয়ার ভাইস মার্শাল শামীমুল ইসলাম জানান, সরকার বগুড়ার এরুলিয়ার এয়ারফিল্ডটিকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে। এখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমানঘাঁটি এবং ফ্লাইং একাডেমি স্থাপন করা হবে। এর ফলে উত্তরাঞ্চলের ১৬টি জেলার যোগাযোগ সহজ হবে এবং আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহনে গতি আসবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মুহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।