ঠাকুরগাঁওয়ে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ভক্তদের মনের আশা পূরণ ও সকলের মঙ্গল কামনায় সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মন্দির থেকে হাজারো ভক্তদের নিয়ে সদর উপজেলার আকচা ইউনিয়নের চৌরঙ্গী বাগপুর বারুণীর ঘাট জান।
এরপর পূজা অর্চনা শেষে সেখান থেকে ভক্তরা বিভিন্ন স্থানে ছয়টি মন্দির গিয়ে আবারো পূজা অর্চনা করে পরে একই স্থানে গিয়ে দেবাদিদেবের মাথায় জল ঢালেন ভক্তরা।
অনুষ্ঠানটির আয়োজকেরা জানান শ্মশান কালী মন্দির হতে স্নানযাত্রার উদ্দেশ্যে নারী পুরুষ সহ সকল ভক্তরা দেবাদিদেব কে পালকি যোগে পায়ে হেঁটে বাগপুর বারুণীর ঘাটে জান। সেখানে পূজা অর্চনা পরে টাঙ্গন নদীতে স্নান শেষে নদী থেকে জল নিয়ে মন্দিরে যায় এরপর বিকেলে অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে ভক্তদের মাঝে প্রসার বিতরণ করা হয়।