বগুড়ার নন্দীগ্রামে উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগ অসুস্থ ও অসচ্ছল সদস্যদের চিকিৎসাসেবার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
শনিবার (২২আগস্ট) সকাল ১১টায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভা ও কল্যাণ তহবিল বিতরণ অনুষ্ঠানে অসুস্থ সদস্যদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। গৃহ নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ইউনিয়ন নেতৃবৃন্দ জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দিনরাত পরিশ্রম করে যারা উপজেলার অবকাঠামো ও আবাসন খাতে অবদান রাখছেন, সেই গৃহ নির্মাণ শ্রমিকরা অসুস্থ বা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এই কল্যাণ তহবিল থেকে সহযোগিতার পরিমাণ আরও বাড়ানো হবে এবং যেকোনো প্রয়োজনে সংগঠনের প্রতিটি সদস্যের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সহযোগিতা প্রাপ্ত সদস্যরা এ উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংকটকালে এমন পাশে দাঁড়ানোকে তাদের জন্য অনেক বড় স্বস্তি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো: আবু সাঈদ রনি, যুগ্ম আহ্বায়ক মো: শামিম হোসেন, সদস্য আনোয়ার হোসেন, আব্দুর বারিক, বাবু, সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।