নওগাঁর সাপাহারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আমিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার আইহাই ইউনিয়নের আশরন্দ্র মোল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আমিনকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আমিন সাপাহার উপজেলার মাছাডাঙ্গা বিন্নাকুড়ি গ্রামের মো. ইসরাইলের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানোর সময় আমিনের কাছ থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আমিনের বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।