প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:১২ এ.এম
প্রেক্ষাপট: প্রবাসীর ভোগান্তি কমাতে চালু হয়েছে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা

প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ এবং প্রযুক্তিনির্ভর করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চলমান রয়েছে। এই সেবাকে পর্যায়ক্রমে ৪১টি দেশে বিস্তৃত করতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংসদে পররাষ্ট্রমন্ত্রীর তথ্য
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের লিখিত জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, যেসব মিশনে ই-পাসপোর্ট সুবিধা রয়েছে, সেখানে প্রবাসীরা অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক প্রদান ও আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ পাচ্ছেন। যেহেতু পাসপোর্ট ও এনআইডি ঢাকা থেকে ইস্যু হয়, তাই দ্রুত সেবা নিশ্চিত করতে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়।
বিশেষ পরিকল্পনা ও আধুনিকায়ন
- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সমস্যা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার।
- ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ঢাকা থেকে কারিগরি দল পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।
- কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় করছে।
- সব মিশনে অভিযোগ নিষ্পত্তির জন্য অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রাখা হয়েছে।
- ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন যাচাই সহজ করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2017 Youth Tv News