
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান- ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়- পৌর এলাকায় আওয়ামী মহিলা লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ নিলিমা তাসলিম মিলি, সভাপতি- আওয়ামী মহিলালীগ, ভালুকা উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সাবেক সংসদ সদস্য- ময়মনসিংহ-১১। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, দপ্তর সম্পাদক- ভালুকা উপজেলা আওয়ামী লীগ। (০২) মোঃ নজরুল ইসলাম সরকার, সভাপতি- ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- (০১) আশা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা মহিলা আওয়ামী লীগ। (০২) ফরিদা ইয়াসমিন, আহবায়ক- মহিলা আওয়ামী লীগ, ভালুকা পৌর শাখা। (০৩) শামসুন্নাহার, সংরক্ষিত সদস্য। (০৪) জেসমিন আক্তার, কুষাদক্ষ- ভাকুকা উপজেলা মহিলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে কেক কেটে তারপর আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠান সঞ্চালন করেন- শিউলি আক্তার, সাধারণ সম্পাদক- ভালুকা উপজেলা মহিলা আওয়ামী লীগ।