বগুড়ার ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রাম থেকে রাব্বি নামের এক ব্যক্তি গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা রেফাজ তালুকদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাব্বি নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি রাব্বির সন্ধান পেয়ে থাকলে বা তাঁকে কোথাও দেখে থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৯০৮৬৫৫৯৯১
নিখোঁজ রাব্বির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করে রাব্বিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।