
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। সফরের অংশ হিসেবে তুরস্কের ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতিকালে বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলাহাত্তিন বিলগেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে দুই পক্ষের আলোচনায় বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দর আধুনিকায়ন ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সম্ভাবনা প্রাধান্য পায়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি শেষে তুরস্কের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।