বগুড়ায় সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশ হসপিটাল। মানবিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সকল প্রকার চিকিৎসাসেবায় সার্বিক ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে প্রতি শুক্রবার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিশেষ সুযোগও চালু রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছানোর এই মহতী প্রচেষ্টাকে আরও বিস্তার করতে বগুড়ার লতিফপুর কলোনি এলাকায় ‘দেশ হসপিটাল ইউনিট-২’ প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ হসপিটালের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আপেল মাহমুদের মূল উদ্যোগে ও পরিকল্পনায় নতুন এই ইউনিটের কার্যক্রম শুরু করা হয়।
এদিকে নতুন প্রতিষ্ঠিত দেশ হসপিটাল ইউনিট-২-এও বিনামূল্যে চিকিৎসকের পরামর্শসেবা চালুর দাবি ও প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিশ্বাস, শাখাটিতেও এই কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ বিনা খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন, যা স্থানীয় স্বাস্থ্যসেবায় ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।
জনগণের প্রত্যাশা ও প্রস্তুতির বিষয়ে দেশ হসপিটাল ইউনিট-২-এর বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ইসমাইল হোসেন জানান, ইউনিট-২-এ অতি শিগগিরই বিনামূল্যে চিকিৎসকের পরামর্শসেবা চালু করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হওয়া মাত্রই ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হবে।
সব মিলিয়ে দেশ হসপিটালের এমন জনবান্ধব ও মানবিক উদ্যোগ বগুড়ার স্বাস্থ্য খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।