গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হাসেম বাজারের পূর্ব পাশে মতিয়ারের মোড় থেকে মুক্তিযোদ্ধার মোড় পর্যন্ত কার্পেটিং সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।
আজ সকালে পরিদর্শনকালে সড়কের কাজে নিম্নমানের খোয়া ও তিন নম্বর ইটের খোয়া ব্যবহার এবং ড্রয়িং অনুযায়ী সোল্ডার ও স্লোপ না করার বিষয়টি তাঁর নজরে আসে। এ সময় তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়াকে ফোন করে সড়কের কাজের মান নিশ্চিত করার নির্দেশ দেন।
এ ছাড়া সংশ্লিষ্টদের মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে যথাযথভাবে সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।