
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কারখানা ও দপ্তরে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থায় নবম ও দশম গ্রেডের মোট ২৭৪টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।
নিয়োগের পদগুলো মূলত নবম এবং দশম গ্রেডভুক্ত। নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১০৫,৯০০ টাকা বেতন স্কেলে নিয়োগ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, নিরাপত্তা কর্মকর্তা ৩টি, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা ২৫টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) ৩টি পদ।
দশম গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হবে। এই গ্রেডে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি, সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি পদ রয়েছে। নিরাপত্তা কর্মকর্তা ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতন স্কেল: — ১।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নবম গ্রেডের পদগুলোর ক্ষেত্রে শিক্ষাজীবনে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) থাকা বাধ্যতামূলক। তবে সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী পদগুলোর জন্য সিজিপিএ ৩.০০ এবং জিপিএ ৪.০০-এর নিচে গ্রহণযোগ্য নয়। দশম গ্রেডের সব পদের জন্য সিজিপিএ ২.২৫ এবং জিপিএ ২.৭৫ থাকা প্রয়োজন। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
আগ্রহী প্রার্থীদের বিসিআইসির ওয়েবসাইট (www.bcic.gov.bd) অথবা (http://bcic.teletalk.com.bd) লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টায়। একজন প্রার্থী নবম গ্রেডের একটি এবং দশম গ্রেডের একটি পদসহ সর্বোচ্চ দুটি পদে আবেদন করার সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মকর্তাদের নিয়োগপ্রাপ্ত কর্মস্থলে কমপক্ষে তিন বছর দায়িত্ব পালন করতে হবে। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। বেতন স্কেল: ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে।
সফলভাবে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ মিলিয়ে ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।