জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর বুধবার দুপুরের পর জেলা জাতীয় পার্টির ব্যানারে শহরের কাটপট্রি এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে পুনোরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার,জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তাব্য দেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহিন।
এ সময় তিনি, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তা না হলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সোমবার বেলা ১১ টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসায় এক থেকে দেড়শো জনের একটি উত্তেজিত দল হামলা ও ভাংচুর চালায়।