
শারদীয়া দুর্গাপূজার মহানবমীর বিশেষ দিনটিতে দেশের তিন বিভাগ—রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি তার সফর শুরু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। পরিদর্শকালে প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন। প্রেস সচিব বলেন, ‘তিন মহানগরে পূজা মন্ডপ পরিদর্শনের পর রাতে ঢাকা ফেরবেন প্রধানমন্ত্রী।’।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর সেখান থেকে সড়কপথে রংপুর গিয়ে রাধা গোবিন্দ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুপুরে সৈয়দপুর থেকেই তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের দিকে যাত্রা করেন। রাজশাহীতে পৌঁছে তিনি ধর্মসভা মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন এবং সার্কিট হাউজে বিরতি নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকাল ৯টায় তেজগাঁও বিমান বন্দরের থেকে নীলফামারী সৈয়দপুর বিমাবন্দরের উদ্দেশ্যে যাত্রা, ১০টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান। 15.
বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর বিকাল সাড়ে ৫টায় জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে বিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ অন্যান্য কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘এই সরকারের মূল নীতি হলো যার যার ধর্ম সে পালন করবে, আর নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সরকার পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে বরাদ্দ ও ছুটি বৃদ্ধি অন্তর্ভুক্ত।’
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালী ও বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেছিলেন। মঙ্গলবার মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে পরের দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দূর্গা উৎসব।