
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মামগামী ফ্লাইট স্থগিতের সময়সীমা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে কাতার এয়ারওয়েজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক দাপ্তরিক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত এই তারিখ পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের।
ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে জেদ্দা রুটেও। এখন থেকে জেদ্দা রুটে আগে যেখানে প্রতিদিন নিয়মিত ৭টি ফ্লাইট পরিচালিত হতো, সেখানে এখন থেকে দৈনিক মাত্র ৪টি ফ্লাইট চলবে। নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনায় বিমান সংস্থাটি তাদের নিয়মিত সেবায় এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। একই সাথে জেদ্দা রুটেও ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।
যেসব যাত্রীর এই রুটগুলোতে টিকিট অগ্রিম বুকিং করা রয়েছে, তাদের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে এয়ারলাইন্সের সঙ্গে সরাসরি যোগাযোগ করার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলের সময়সূচি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
যাত্রীদের যে কোনো নতুন তথ্য, টিকিট পুনঃনির্ধারণ বা বুকিং সংক্রান্ত যেকোনো হালনাগাদ আপডেটের জন্য কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা তাদের কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে নিয়মিত এয়ারলাইন্সের ওয়েবসাইটের ওপর নজর রাখার পরামর্শও দেওয়া হয়েছে।