খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২৮ শে অক্টোবর তেরখাদা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে এক বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
র্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হাত ধোয়া প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের চত্ত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার। সবায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকুিবল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বেল্লাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধেশ্যাম ঘোষ। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- "হাত ধোয়ার নায়ক হোন"।